২০৪৭ সাল।

তরুণ বিজ্ঞানী অনীতা মঙ্গলগ্রহে প্রথম বাংলাদেশি অভিযাত্রীদের একজন হিসেবে অবতরণ করেন। কিন্তু ভয়ানক দুর্ঘটনায় তার ছয় সহযাত্রী মৃত্যুবরণ করে, সে একা বেঁচে থাকে। বাইশ কোটি কিলোমিটার দূরের এক নিঃসঙ্গ গ্রহে জীবনধারণের ভয়ংকর সংগ্রাম শুরু হয় তার। ধ্বংসপ্রাপ্ত ল্যান্ডারে বসে সে কেবল একটি কণ্ঠস্বর শুনতে পায়, নিজের! নিস্তব্ধতা, শূন্যতা আর মৃত সহযাত্রীদের স্মৃতি তাকে তাড়িয়ে ফেরে প্রতিটি মুহূর্তে। তবুও অনীতা হার মানে না। ডক্টর আশফাকের নির্দেশনা আর রাশেদের স্মৃতিচিহ্নকে অবলম্বন করে সে লড়াই করে যায় বেঁচে থাকার জন্য, মেরামত করে অক্সিজেন সাপ্লাই, খোঁজে খাদ্যের উপায়, এবং একসময়ে নির্মাণ করে “রেশমগুটি” নামে তার নতুন বাসস্থান। একাকীত্বের প্রাচীরে বন্দি হলেও, অনীতা প্রতিদিন নিজের দিনলিপিতে লিপিবদ্ধ করে সাহস ও টিকে থাকার কাহিনি। এই দিনলিপি শুধু একজন নারীর নয়, বরং গোটা মানবজাতির অসম সাহসিকতার প্রতিচ্ছবি যেখানে স্বপ্ন, ব্যর্থতা, আর আশা একসূত্রে গাঁথা। পাঠককে ভাবিয়ে তোলা এই কাহিনি বলে, যেখানে মৃত্যু নিশ্চিত, সেখানেও জীবন যুদ্ধ করে।