‘সেই আদুরে দিন’ নব্বই দশকের এক শান্ত মফস্বল শহরের কোয়ার্টার জীবনে বেড়ে ওঠা দুই কিশোর-কিশোরী সজল ও রুপালির নির্মল বন্ধুত্ব, দুরন্তপনা আর কৈশোরের মিষ্টি স্মৃতির আখ্যান। অঙ্ক স্যারের ভয়, কড়া শাসন, ঘুড়ি ওড়ানো, গোপন সংকেত, স্কুল পালিয়ে ঘুরে বেড়ানো কিংবা সালমান শাহর শুটিং দেখতে যাওয়ার মতো ছোট ছোট দুঃসাহসিকতায় রঙিন হয়ে ওঠে তাদের দিনগুলো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বের আড়ালে জন্ম নেয় এক নতুন, অস্ফুট অনুভূতি। কিন্তু হঠাৎ নীলফামারীতে বদলি হয়ে যায় সজলের পরিবার। কিছুদিন পর রুপালির পরিবারও বদলি হয়ে যায় চট্টগ্রামে। দূরত্ব পেরিয়ে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে চিঠি। কিন্তু একসময় চিঠির উত্তর না আসায় তাদের চেনা সম্পর্কে জমে ওঠে অভিমান ও ভুল বোঝাবুঝি। দীর্ঘ চৌদ্দ বছর পর হঠাৎ বিমানবন্দরে মুখোমুখি হয় সজল ও রুপালি। কৈশোরের সেই নির্মল বন্ধুত্ব, জমে থাকা অভিমান আর না-বলা অনুভূতি – সবকিছু কি নতুন করে অর্থ খুঁজে পাবে? নাকি সময়ের দূরত্ব ও ভুল বোঝাবুঝি তাদের সবচেয়ে আদুরে সম্পর্কটিকে চিরতরে হারিয়ে দিয়েছে?
বইয়ের সারসংক্ষেপ
ম
