একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন, অফিসে যাওয়ার তাড়া নেই, বসের ফোন নেই, মাসের শেষে বেতন আসার অপেক্ষাও নেই। চারপাশে সবকিছু আগের মতো থাকলেও আপনার জীবন থেকে হারিয়ে গেছে পরিচিত ব্যস্ততা।

মতিঝিলের একটি অফিসে ত্রিশ বছর চাকরি করেছিলেন খলিল সাহেব। অবসরের পর একদিন বললেন, “প্রতিদিন সকালে টাই পরে তৈরি হই। তারপর হঠাৎ মনে পড়ে- আরে, আমার তো আজ অফিস নেই!”

খলিল সাহেবের মতো পরিস্থিতিতে পড়তে না চাইলে প্রস্তুতি শুরু করতে হবে এখনই।

চল্লিশের পর সন্তানের পড়াশোনা, সংসারের খরচ, চিকিৎসা ও মূল্যস্ফীতি – সব মিলিয়ে জীবনের হিসাব বদলে যায়। অথচ অবসরের পরিকল্পনা আমরা প্রায়ই পিছিয়ে দিই।

এই বইয়ে আলোচনা করা হয়েছে অবসরের জন্য প্রয়োজনীয় অর্থ, বাজেট, সঞ্চয়, বিনিয়োগ, ঋণমুক্তি, বিকল্প আয়, স্বাস্থ্যসুরক্ষা এবং চাকরির পরের জীবন নিয়ে। সঙ্গে রয়েছে বিশ বছরের রিটায়ারমেন্ট রোডম্যাপ ও ৩০ দিনের অ্যাকশন চ্যালেঞ্জ।

মনে রাখবেন, সন্তান আপনার আনন্দ, কিন্তু নিজের ভবিষ্যতের দায়িত্ব আপনারই। চল্লিশ থেকে ষাট- এই বিশ বছরই হতে পারে আপনার সুন্দর অবসর জীবনের ভিত্তি।

অবসর যেন জীবনের শেষ অধ্যায় না হয়; হয়ে উঠুক নতুন জীবনের সবচেয়ে সুন্দর শুরু।

চলুন, ভবিষ্যতের প্রস্তুতি আজ থেকেই শুরু করি।