কয়েক দিন কেটে গেছে; অবশেষে উত্তর ভারতের প্রথম উৎরাই বেয়ে উঠে যাচ্ছি আমরা; আর ধীরে-ধীরে উঠে গেছে উৎরাইগুলো, যেন একেবারে জগতের শেষ চুড়োয় গিয়ে পৌঁছেছে তারা। কিন্তু উৎরাই এখানে চোখে পড়ে না; বেহেমথ প্রায় যেন অগোচরেই ক্রমশ উঠে যাচ্ছে, আমরা তা বুঝতেও পারছি না। ঝোড়ো আর বৃষ্টি-ভেজা আবহাওয়া, তবে তাপমাত্রা সহ্যের সীমা পেরোয়নি। রাস্তা এখনও…
দ্যা দিমন অব কানপুর
১.১২ বহ্নিশিখা
এতদূর পর্যন্ত আমরা মঁসিয় মোক্লের-এর বিবরণী অনুসরণ করে তিব্বতের পাদদেশে এসে দাঁড়িয়েছি। শীতকালটা তারা এখানেই শিবির করে কাটাবে। কিন্তু দক্ষিণ ভারতে আমাদের গল্পের অন্য যে-পটটি উন্মোচিত হয়েছিলো এবার তার দিকেই একটু ফেরা যাক। বেহেমথ যখন এলাহাবাদে পৌঁছোয়, তখন কী হয়েছিলো পাঠকদের নিশ্চয়ই তা মনে আছে। সেখানেই পঁচিশে মে-র একটি কাগজ থেকে কর্নেল মানরো নানাসাহেবের মৃত্যুর…