বনসীমার দিকে এগিয়ে চলেছে অস্টিন। কাঁধে শ্যালন। পায়ের নিচে এখনও মাটি কাঁপছে, কিন্তু কম। বনের কাছে পৌঁছে ফিরে দাঁড়াল সে। ইনফ্রারেড স্ক্যানার ব্যবহার করে দেখল, বিস্ফোরিত এলাকার কেন্দ্রে প্রায় শখানেক গজ বৃত্তাকার জায়গায় মাটি লালচে দেখাচ্ছে। কালো ধোঁয়া উড়ছে আকাশে। ওই অংশে যত গাছপালা-ঘাস ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। জায়গাটার আশেপাশে গাছপালা তেমন নেই, নইলে…
সিক্স মিলিয়ন ডলার ম্যান
১০. বেস ক্যাম্প
বেস ক্যাম্প। কাঁটাতারের বেড়ার একপাশে এসে দাঁড়িয়েছে একটা জীপ। জোরে হর্ন বাজাল। তাঁবু থেকে বেরিয়ে এলেন গোল্ডম্যান। জীপটা দেখেই ছুটে গেলেন। সার্চ পার্টির জনাপাঁচেক লোক বসে আছে জীপে। ড্রাইভিং সীটের পাশে বসে মার্লিন বেকি। মুখ শুকনো, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। কিন্তু দেহ অক্ষতই আছে। মার্লিন! গোল্ডম্যানের কণ্ঠে খুশির আমেজ। ভোঁতা দৃষ্টিতে গোল্ডম্যানের দিকে তাকাল মার্লিন। কোন…
১১. মার্লিন বেকিকে নিয়ে চলে যাচ্ছে জীপটা
মার্লিন বেকিকে নিয়ে চলে যাচ্ছে জীপটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গোল্ডম্যান এই সময়ে পাশে এসে দাঁড়াল রেনট্রি। নিউক্লিয়ার ডিভাইস এসে গেছে, বলল রেনট্রি। ছোট্ট, এক মেগাটন। কিন্তু এটাই মাঝারি আকারের একটা পাহাড় উড়িয়ে দিতে যথেষ্ট। ঠিক কোন জায়গায় বসান হবে বোমাটা? জানতে চাইলেন গোল্ডম্যান। ব্যাটল মাউনটেনের মাইল দুয়েক উত্তর-পশ্চিমে, ফল্ট লাইন ঘেঁষে। হাইইনটেনসিটি লেজার ড্রিলের সাহায্যে…
১২. শ্যালন চলে যেতেই
শ্যালন চলে যেতেই দ্রুত ক্যুনিকেটরের কাছে গিয়ে দাঁড়াল অস্টিন। বোতাম টিপতেই ছবি ফুটল টেলিভিশনের পর্দায়। করিডোরের একটা অংশ পরিষ্কার দেখা যাচ্ছে। কি ভেবে আরও দুটো টেলিভিশনের বোতামও টিপল সে। কাউন্সিল চেম্বার দেখা গেল একটায়। তৃতীয় টেলিভিশনটা ভূগর্ভের বাইরের দৃশ্য দেখার জন্যে। বুঝল, এর সাহায্যেই ট্রিনিটি বেসের ওপর নজর রেখেছে শ্যালন আর এপ্লয়। ট্রিনিটি বেসের ওপরই…
১৫. পুরোদমে কাজ শুরু হয়েছে মেডিক্যাল রুমে
পুরোদমে কাজ শুরু হয়েছে মেডিক্যাল রুমে। শ্যালন অপারেশন করছে। তাকে সাহায্য করতে টেবিল ঘিরে দাঁহিয়ে আছে কয়েকজন মেডিক্যাল ওয়ার্কার। শ্যালনের কাছাকাছি দাঁড়িয়ে দেখছে অস্টিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে সাসকোয়াচ। একটা ছোট্ট শিশির ভেতরে ইনজেকশনের ছুঁচ ঢুকিয়ে দিল শ্যালন। নীল ওষুধ দিয়ে সিরিঞ্জ ভরে নিয়ে শিশিটা একজন সহকারীর হাতে তুলে দিল। অপারেশন টেবিলে এপ্লয়কে চিৎ করে…