গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অনুমোদিত নকশা এবং বিল্ডিং কোড অনুযায়ী ফাঁকা জায়গা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও গ্যারেজ ছাড়া কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ।

রাজধানীর নিমতলী, চূড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে এবং সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না হয় সে জন্য দুর্নীতি ও অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, কংক্রিটের জঞ্জাল শহর নয়, সবার সহায়তায় আমরা সারা বাংলাদেশে পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির অত্যন্ত জনপ্রিয় ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে শ ম রেজাউল করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় মন্ত্রী উল্লেখ করেন, পূর্বাচল ও উত্তরার মতো জায়গাতেও রাজউকের নকশার বাইরে ন্যূনতম কোনো কাজ করতে দেওয়া হবে না।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছি বনানীর এফ আর টাওয়ারের তদন্ত আলোর মুখ দেখবে, আমি আনন্দিত, তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে আমি নিয়ে এসেছি এবং ৬২ জন কর্মকর্তাকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়েছে।’ তিনি বলেন, আমার জানামতে বাংলাদেশের গত আটচল্লিশ বছরের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে, নিজ সংস্থার ৬২ জনকে দায়ী করে মন্ত্রী প্রেস ব্রিফিং করে সবার হাতে প্রতিবেদন তুলে দেন। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির প্রশ্নে ৬২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজউককে আমরা লিখিত নির্দেশ দিয়েছি।

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

শ ম রেজাউল করিম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজউক’র ২৪টি পরিদর্শন দল বহুতল ভবন পরিদর্শন করে ১ হাজার ৮১৮টি ভবনে অনিয়ম পেয়েছে। এসব ভবন মালিকেরা অনেকেই রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী। তাদের ব্যাপারে প্রতিবেদন করা হবে, এটা অনেকেই ভাবেননি। আমি রিপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজউককে নির্দেশ দিয়েছি। তিনি বলেন, রাষ্ট্রের সংবিধান একেক জনের জন্য একেকটি আইন হবে এ সুযোগ দেয়নি, আইনের সম ব্যবস্থা সকলের জন্য এক। তাই একটি বাড়িকেও আমরা আইনের বাইরে রাখতে চাই না।

মন্ত্রী যে কোনো অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৮৪৭ বার পড়া হয়েছে