কারণে হোক অথবা অকারণে প্রতিদিন কয়েকবার আয়না দেখা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বস্তুটি তা হল আয়না। আর এই আয়নায় সবচেয়ে বেশি ময়লা হয়ে থাকে। আপনি যত দামী লিকুইড দিয়ে পরিষ্কার করেন না কেন আয়নাকে নতুনের মত করা সম্ভব হয় না। কিছু দাগ আয়নায় রয়েই যায়। আয়নার দাগ দূর করার ঘরোয়া কিছু উপায় আছে। ঘরোয়া এই উপায়গুলো পুরাতন আয়নাকে করে তুলবে একদম নতুন।

১। ভিনেগার
ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। আয়নার উপর মিশ্রণটি স্প্রে করুন। মাইক্রোভাইবার ক্লথ অথবা নিউজপেপার অথবা সুতির কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন। এছাড়া ভিনেগার পানির মিশ্রণ কাপড়ে ভিজিয়ে আয়নাটি পরিষ্কার করতে পারেন।

২। বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে খব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

৩। ডিস্টিল্ড ওয়াটার
আয়নাকে নতুনের মত ঝকঝকে করতে ডিস্টিল্ড ওয়াটারের জুড়ি নেই। সাধারণ পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার আয়না পরিষ্কার করতে বেশ কার্যকর। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N

মূল্য: ২১,৯০০ টাকা

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

৪। বেকিং সোডা
ঘরে থাকা বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।

৫। শেভিং ক্রিম
বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। যা ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগ উঠে গেছে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৯১৯ বার পড়া হয়েছে