ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। রোববার সংস্থার সর্বোচ্চ ফোরাম বোর্ড সভায় পুরস্কার পাওয়া ব্যক্তিদের হাতে সনদ তুলে দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। পুরস্কার প্রদানের পর মেয়র বলেন, শুদ্ধাচার পুরস্কার কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের কর্মস্পৃহাকে বৃদ্ধি করবে।
উত্তর সিটির মেয়র বলেন, ’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন এবং ২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করেন। আমরা বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ প্রদানের জন্য এবং একজন কাউন্সিলরকে শুদ্ধাচার সম্মাননার জন্য মনোনীত করেছি।’
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন, সংস্থার অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম এবং সচিবের ব্যক্তিগত সহকারী সিরাজুল ইসলাম খান, অঞ্চল-৩ এর প্রশাসনিক কর্মকর্তা নিলুফা আক্তার এবং অঞ্চল-৫ এর পরিচ্ছন্ন পরিদর্শক শহিদুল ইসলাম। শুদ্ধাচার সম্মাননা দেওয়া হয় ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে। উত্তর সিটির মেয়র শুদ্ধাচার পুরস্কার ও সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেন।
ফিচার বিজ্ঞাপন
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
ব্যাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৫দিন ৪ রাত
Australia Visa for Lawyer
এর আগে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে গুলশানের নগর ভবনে ২য় পরিষদের ৮ম করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, আজকের করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে সংসদ ভবন অ্যাভিনিউ খেজুর বাগান (ইসলামিয়া আই হসপিটাল) থেকে বিজয় সরণি (অ্যারোপ্লেন মোড়) পর্যন্ত সড়ক “শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম সড়ক নামে নামকরণ এবং ২৩ নম্বর ওয়ার্ড খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি (হোল্ডিং নম্বর ১৩২১ হতে হোল্ডিং নম্বর ১২৮০ হয়ে ১২৬৬ পর্যন্ত) “মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর সড়ক নামে” নামকরণ করা হয়েছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৭৪ বার পড়া হয়েছে





