২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। রোববার (২০ জুন) থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।

গত ১৭ জুন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. হেলাল উদ্দিনের সই করা এক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মূল সনদপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে। আগামী ২০ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলবে। উল্লিখিত দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ নম্বর ভবনের ৬ তলা থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকা বোর্ডের অধীনে উল্লিখিত দিনে নির্ধারিত জেলার সনদ প্রদান করা হবে।’

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় ২০ জুন, ফরিদপুরে ২১ জুন, মুন্সিগঞ্জ ২২ জুন, রাজবাড়ী ২৩ জুন, গোপালগঞ্জ ২৪ জুন, নরসিংদী ২৭ জুন, মানিকগঞ্জ ২৯ জুন, শরীয়তপুর ২৯ জুন, মাদারীপুর ৩০ জুন, গাজীপুর পহেলা জুলাই, ঢাকা জেলা ৪ জুলাই, ঢাকা মহানগর ৪ জুলাই, টাংগাইল ৬ জুলাই এবং কিশোরগঞ্জ ৭ জুলাই মূল সনদ বিতরণ করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ প্রধান শিক্ষক অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক নিজের পাঠানো প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের ওপর কমিটির সভাপতি ও চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় সনদপত্র দেওয়া হবে না।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

USA Visa (Lawyer)

মূল্য: 5,000 Taka

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



২৭৮ বার পড়া হয়েছে