বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত পালন করে থাকেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে। সর্বোচ্চ পাক-পবিত্রতার সঙ্গে শবে বরাতে ইবাদাত করা হয়ে থাকে। শুধু পরিষ্কার পোশাক পরলেই হবে না বরং ঘরও থাকা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন।

এজন্য দু’একদিন আগে থেকেই ঘর ও পোশাক পরিষ্কার করা শুরু করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে আগে থেকে ঘর বা পোশাক পরিষ্কার করার সময় পান না কর্মজীবীরা। তারা চাইলেই সহজে শবে বরাতের দিন এ কাজগুলো সম্পন্ন করতে পারেন। কিছু কৌশল জানা থাকলে খুব সহজে আর কম সময়ে ঘরও পরিষ্কার হবে আবার জামা-কাপড়ও হবে ঝকঝকে। চলুন তবে জেনে নেওয়া যাক ঘর ও পোশাক পরিষ্কার করার সহজ কয়েকটি উপায়-

ঘর পরিষ্কারের উপায়

>> ঘর পরিষ্কারের সময় আসবাবপত্র মুছতে ব্যবহার করুন পাতলা কাপড়।

>> বেকিং সোডা দুর্গন্ধ দূর করে। কার্পেট, জুতার গন্ধ দূর করতে কিছুক্ষণ বেকিং সোডা ঘরে ছড়িয়ে রাখুন, তারপর পরিষ্কার করে ফেলুন।

>> ঘরের ঝুল ঝাড়তে পেইন্টিং ব্রাশ বা লম্বা ঝুল ঝাড়ার ব্রাশ ব্যবহার করতে পারেন।

>> আয়না পরিষ্কারের জন্য গ্লাস ক্লিনার বা পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে কাঁচ মুছে দিন।

>> ওয়ারড্রব, টেবিল, ড্রেসিং টেবিল সব সময় পরিষ্কার করতে ভেজা কাপড় ব্যবহার করুন।

>> ঘরে কম্পিউটার, রাউটার, ওভেন বা ফ্রিজ পরিষ্কারের সময় বিশেষ যত্ন নিন।

>> মেঝে পরিষ্কার রাখতে মাসে একবার আসবাব সরিয়ে ডিটারজেন্ট ব্যবহার করুন। পরে একবার ভেজা কাপড় এবং শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। না হলে মেঝে পিচ্ছিল থেকে যাবে।

>> অনেকের ধুলাবালিতে অ্যালার্জি হয়। এজন্য পরিষ্কারের সময় হ্যান্ড গ্লোভস পরে নিলে ভালো হয়।

>> ঘর সাজানোর জন্য শো-পিস, ফুলদানি এসব পাতলা কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করুন।

ফিচার বিজ্ঞাপন

দুবাই ও তুরস্ক ৭দিন ৬ রাত

মূল্য: ৫৫,৯০০ টাকা

Sheraton Maldives Full Moon Resort 3D/2N

মূল্য: ৬৬,৯০০ টাকা

>> অনেকে জানালা এবং জানালার পর্দা মাসের পর মাস পরিষ্কার করেন না। মাসে একবার পর্দা পরিষ্কার করা ভালো এবং এক-দুই সপ্তাহে পাতলা কাপড় ভিজিয়ে জানালা পরিষ্কার করুন।

জামা-কাপড় পরিষ্কার করবেন যেভাবে

>> ডিটারজেন্ট কখনো সরাসরি কাপড়ের উপর ঢেলে ব্যবহার করবেন না। প্রথমে কাপড় তারপর পানি এবং এরপর ডিটারজেন্ট দিবেন।

>> অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে করে এক কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে।

>> সাদা কাপড় সব সময় অন্য কাপড় থেকে আলাদা ভেজাবেন।

>> সাদা কাপড়ে উজ্জ্বলতা আনতে আধা কাপ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মেশান এবং এ মিশ্রণ দিয়ে সাদা কাপড় ধুয়ে ফেলুন।

>> জিন্স, শার্ট, প্যান্ট ইত্যাদি ভারি কাপড় উল্টো করে ধুয়ে ফেলুন।

>> রঙিন কাপড় কখনো কড়া রোদে দেবেন না। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দেওয়াই ভালো।

>> ডিটারজেন্ট পাউডারে বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখবেন না। এতে কাপড়ের সুতা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

>> ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে কাপড়ের ধরন বুঝে ধুতে হবে। না হলে পোশাক নষ্ট হয়ে যেতে পারে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৪১ বার পড়া হয়েছে