খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। সকাল ১০টা থেকে অনলাইনে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করা যাবে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ৩ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে admission.kuet.ac.bd এই ওয়েবসাইটে। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে admission@kuet.ac.bd তে ই-মেইলও করা যাবে।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

তুরস্ক ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১৫,০০০ টাকা

Vietnam & Cambodia 7D/6N

মূল্য: 65,900 Taka

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন করে, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগ এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন করে, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগ এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন করে ভর্তি করা হবে। পাশাপাশি সংরক্ষিত ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪৭৯ বার পড়া হয়েছে