ঢাকার পর এবার চট্টগ্রামের আকাশে উড়বে ওমানভিত্তিক স্বল্প-আয়ের (লাে-কস্ট) বিমানসংস্থা সালাম এয়ার। আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহে ৪ দিন মাসকাট-চট্টগ্রাম-মাসকাট রুটে চলাচল করবে সালাম এয়ার।

সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রোববার স্থানীয় সময় দুপুর ১.৫৫ টায় মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে রাত ৮.৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সময় লাগবে ৪ ঘন্টা ১৫ মিনিট।

এরপর রাত ৯.৩০ চট্টগ্রাম ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১২.৩৫ মিনিটে মাসকাট পৌছাবে। সময় লাগবে ৪ ঘন্টা ১৫ মিনিট। সময় লাগবে ৪ ঘন্টা ১৫ মিনিট।

উদ্বোধনী টিকেট মূল্য মাস্কাট থেকে চট্টগ্রাম একমূখী (ওয়ানওয়ে) ৩০ রিয়াল থেকে শুরুর নির্ধারণ করা হয়েছে। হ্যান্ড ব্যাগেজ ৭ কেজি এবং লাগেজ ২০ কেজি। ৩০ ও ৪০ কেজি লাগেজের আলাদা প্যাকেজ আছে। টিকেট কেনার সময়ই বাড়িত মাসুল দিয়ে তা নিতে হবে।

গত বছরের ২৯ আগস্ট থেকে ঢাকা রুটে অপারেশন শুরু মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে অভিষেক হয় বিমানসংস্থাটির।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N

মূল্য: ২৬,৯০০ টাকা

বর্তমানে চট্টগ্রাম-মাসকাট-চট্টগ্রাম রুটে রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে ৪ দিন চলাচল করছে।

২০১৭ সালের ৩০ জানুয়ারি বাণিজ্যিক পরিচালন শুরু করা সালাম এয়ার বর্তমানে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশে ২০টি গন্তব্যে চলাচল করছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৬৬৫ বার পড়া হয়েছে