করোনার উদ্ভূত পরিস্থিতির মধ্যে দেশে ডেঙ্গু জ্বর হানা দিয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ১৯০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ২২১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১২ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৯ জন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরও বলছে, এখন পর্যন্ত মোট ১ হাজার ১৯০ জন ডেঙ্গু রোগী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ১০৯৪ জন ঢাকার ও ৯৬ জন অন্যান্য বিভাগের।
গত ১৭ আগস্ট চলতি বছরের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছলো। সেদিন ৩২৯ জন শনাক্ত হয়েছিলেন। আর গতকাল (১৯ আগস্ট) দ্বিতীয় সর্বোচ্চ ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্তের খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
ফিচার বিজ্ঞাপন
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি আগস্টে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।এরপর আগস্টের প্রথম ২০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮১৪ জন রোগী।
দেশে ২০১৯ সালে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। ওই বছর এক লাখের বেশি মানুষ এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুও হয়েছিল বহু মানুষের।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
২৫৫ বার পড়া হয়েছে





