ঢাকা থেকে খুব বেশি দূরে নয় নারায়ণগঞ্জ। সেখানে রয়েছে শীতলক্ষ্যা নদী। সেই নদীতে ভ্রমণ করতে পারবেন খুব কম খরচে। যে কোন ছুটির দিনে ঘুরে আসতে পারেন একা কিংবা পরিবার নিয়ে। যাওয়ার আগে জেনে নিন ভ্রমণের বিস্তারিত।
কেন যাবেন: বাংলাদেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জ শহর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এখানে নৌকা ভ্রমণের সময় দেখবেন লঞ্চের আসা-যাওয়া। ঢেউয়ের তালে তালে দোল খাবে নৌকাগুলো। পাশ দিয়েই ভেসে যাবে মালবাহী জাহাজ। এখানে নোঙর করা আছে উদ্ধারকারী জাহাজ।
ভাড়া কত: এখানে ঘণ্টা হিসেবে নৌকা ভাড়া পাওয়া যায়। প্রতি ঘণ্টা ভাড়া ৩৫০-৫০০ টাকা। সংখ্যায় বেশি হলে মাঝারি ধরনের ট্রলার ভাড়া নিতে পারেন। তাতে ভাড়া পড়বে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে ওঠার আগে দরদাম করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
সতর্কতা: শীতলক্ষ্যায় ভ্রমণের সময় লঞ্চ বা অন্য নৌযান থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। বড় বড় নৌযান এড়িয়ে চলাচল করা নিরাপদ। নিজের নিরাপত্তা নিশ্চিত করেই নৌকায় ভ্রমণ করতে হবে।
ফিচার বিজ্ঞাপন
তুরস্ক ভিসা (চাকুরীজীবী)
বেইজিং ৪ দিন ৩ রাত
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
কীভাবে যাবেন: ঢাকার গুলিস্তান থেকে সড়ক পরিবহনে সরাসরি নারায়ণগঞ্জের কালীরবাজার নামতে হবে। সেখান থেকে রিকশা বা হেঁটে গুদারাঘাট গেলে নৌকা পাবেন। এছাড়া ট্রেনেও কমলাপুর থেকে সরাসরি নারায়ণগঞ্জ যেতে পারবেন। অথবা চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৯৬৯ বার পড়া হয়েছে




