আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার ২০১৯’। মেলা উপলক্ষে বিমানের জনপ্রিয় পর্যটন গন্তব্যসমূহে বিশেষ ছাড় দেওয়া হবে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই মেলার টাইটেল স্পনসর বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আজ মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান এবং টোয়াবের মধ্যে এ মেলা উপলক্ষে স্পনসরশিপের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এবং টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানের মহাব্যবস্থাপক (বিক্রয়) শামসুল করিম, মহাব্যবস্থাপক (বিপণন) সালাহ্উদ্দিন আহমেদ এবং টোয়াবের সহসভাপতি মো. ইফতেখার আলম ভূঁইয়া, টোয়াবের পরিচালক (মেলা ও বাণিজ্য) মো. তাসলিম আমিন শোভন ও টোয়াবের উপদেষ্টা তানভির আহমেদ উপস্থিত ছিলেন।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, মেলা উপলক্ষে বিমান ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য বিমানের জনপ্রিয় পর্যটন গন্তব্যসমূহে বিশেষ ছাড় দেওয়ার পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য র্যাফল ড্রতে সৌজন্য টিকিট দেওয়া হবে।
ফিচার বিজ্ঞাপন
Moscow & St.Petersburg 5D/4N
Canada Visa for Businessman
Toyota Allion 2014 G Package
টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, বিমান বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ারে এবার বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্যুর অপারেটরস, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রাভেল ও ট্যুর–সংশ্লিষ্ট সব সংস্থা ১৬০টি স্টল এবং ১৫টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। এ মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ এবং হ্রাসকৃত মূল্যে টিকিট কেনার সুযোগ দেবে। এই ইভেন্টে ভারতের পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা অংশ নেবে। মেলায় ভারত, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১,১০৯ বার পড়া হয়েছে





