সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পুষ্টি, ভিটামিন ও মিনারেল দরকার। আপনার যদি চলাফেরা করা বা কাজ করার মতো শক্তি না থাকে তাহলে আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন কী করে। এজন্য চাই পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও সবজি খাওয়া।

আমাদের বর্তমান প্রজন্ম বাইরের তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড খেতে বেশি পছন্দ করে। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে, তাজা ফল ও সবজির কি পরিমাণ দরকার আমাদের শরীরের জন্য। অপর্যাপ্ত ফল বা সবজি খেলে অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নিই সেই সমস্যাগুলো সম্পর্কে।

ভিটামিনের অভাবঃ পর্যাপ্ত পরিমাণে শাক সবজি এবং ফলমূল না খেলে আপনার শরীরে ভিটামিনের অভাব থেকে যেতে পারে। যা পরবর্তীতে বড় ধরনের রোগ আকারে দেখা দেয়। জন হপিংস ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয় যে, মাত্র ১১ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন ভালোভাবে বাঁচার জন্য সবজি ও ফল খান।

মিনারেলের অভাবঃ মিনারেল বা খনিজ আসে মূলত সবজি থেকে। আমরা যদি খাদ্য তালিকা থেকে সবজিকে এড়িয়ে চলি তাহলে শরীরে মিনারেলের ঘাটতি হতে পারে। ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি গবেষণায় বলা হয়েছে, যারা ফল ও সবজি থেকে দূরে থাকেন তাদের শারীরিক বৃদ্ধিও কম

খাবার হজমে সমস্যাঃ বেশিরভাগ শাকসবজি খাবার হজম করতে সাহায্য করে। কারণ শক্ত আঁশযুক্ত খাবার সহজে হজম হতে চায় না। সবজি সেই খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। তাই প্রতিবেলার খাদ্য তালিকায় শাকসবজি রাখা উচিত। সকালে এবং দুপুরে খাওয়ার পরে ফল খাওয়া উচিত। সকালে নাস্তার সঙ্গে ফলের জুস খুবই উপাদেয় খাবার।

ক্যান্সারের সেল বৃদ্ধিঃ তাজা শাকসবজি এবং ফলমূল ক্যান্সারের সেল ধ্বংস করতে সহায়তা করে। কিন্তু আপনি যখন এই শাকসবজি এবং ফলমূল থেকে দূরে থাকেন তখন আপনার শরীরে ক্যান্সারের সেল বা কোষ বাসা বাধতে পারে।

ওজন বৃদ্ধিঃ শাকসবজি না খেয়ে শুধুমাত্র শক্ত আঁশ জাতীয় খাবার খেলে আপনার ওজন বেড়ে যাবে তর তর করে। এছাড়া তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুডের কারণেও ওজন বৃদ্ধি পায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে বেশি করে শাকসবজি এবং ফলমূল খান।

ফিচার বিজ্ঞাপন

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

Moscow & St.Petersburg 6D/5N

মূল্য: 145,000 Taka

Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N

মূল্য: ২৬,৯০০ টাকা

রক্তচাপ বৃদ্ধিঃ তৈলাক্ত বা জাঙ্ক ফুড আপনার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে না। বরং বেশির ভাগ ক্ষেত্রে এটি রক্তচাপ বাড়িয়ে দেয়। রক্তচাপের মাত্রা ঠিক রাখতে চাইলে শাকসবজি এবং ফলমূল খেতে হবে।

হৃদরোগের সম্ভাবনাঃ অতিরিক্ত মাংস প্রিয়তা ভালো নয়। এতে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। বুকে ব্যথা অনুভূত হয়। পর্যাপ্ত পরিমাণ সবজি এবং ফলমূল খেলে তবেই ভালো থাকবে আপনার হৃদযন্ত্র।

মানসিক সমস্যাঃ অপর্যাপ্ত সবজি এবং ফল খাওয়ার ফলে যে শুধু শারীরিক সমস্যা হতে পারে এমনটা নয়। এর কারণে মানসিক সমস্যাও হতে পারে। যেমন দুশ্চিন্তা। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ সবজি এবং ফলমূল না খেলে আপনার দুশ্চিন্তার পরিমাণ বৃদ্ধি হতে পারে।

সবার সব ধরনের সবজি বা ফল খাওয়া উচিত নয়। এছাড়া বয়স ভেদে তালিকাও ভিন্ন হওয়া উচিত। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সবজি এবং ফল খাওয়ার তালিকা তৈরি করুন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৯৪৮ বার পড়া হয়েছে