অটোপাস না দিয়ে শিক্ষার্থীদের নিজ ক্লাসে বসে সংক্ষিপ্ত আকারে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে পিইসির সার্টিফিকেট দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না। এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী মাসে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের একদিন করে ক্লাস নেয়া হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন শ্রেণি ক্লাসে পাঠদান করানো হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার ওপর ক্লাসে পরীক্ষা নেয়া হবে। সেটির ওপর মূল্যায়ন করে ফলাফল দেয়া হবে।

উল্লেখ্য, প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রায় ৩০ লাখ পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Fun Islands) 3D/2N

মূল্য: ৩৯,৯০০ টাকা

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৮৭ বার পড়া হয়েছে