মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ১৯ জোড়া ট্রেন চালুর মাধ্যমে পূর্ণাঙ্গ সার্ভিসে ফিরলো রেল।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করা শুরু হয়েছে। এর আগে আগস্ট মাস থেকেই ধীরে ধীরে চালু হতে থাকে বিভিন্ন রুটের ট্রেন সার্ভিস। শনিবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে চালু করা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তারই ধারাবাহিকতায় নতুন করে শনিবার থেকে আরও ১৯ জোড়া আন্তঃনগর, লোকাল, কমিউটার ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এদিন কমমলাপুর স্টেশন থেকে সাতটি আন্তঃনগর এবং দুটি কমিউটারসহ মোট নয়টি ট্রেন ছেড়ে গেছে। বর্তমানে সব মিলিয়ে মোট ৬৭ জোড়া, অর্থাৎ ১৩৪টি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন রুটে চলাচল করছে।
নতুন ১৯ জোড়া ট্রেন চলাচল করছে সেগুলো হলো— চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর গোধুলী/প্রভাতী এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে জয়ন্তিকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে উপবন এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে তৃণা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর-ঢাকা রুটে জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ধুমকেতু এক্সপ্রেস, ঢাকা-রংপুর-ঢাকা রুটে রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটে সিরাজগঞ্জ এক্সপ্রেস।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Siem Reap Cambodia 4D/3N
বাংকক-ফুকেট-ক্রাবি ৭দিন ৬ রাত
এছাড়াও খুলনা- চাঁপাইনবাবগঞ্জ রুটে মহানন্দা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রুটে লোকাল, খুলনা-গোলালন্দঘাট-খুলনা রুটে নকশিকাঁথা এক্সপ্রেস, সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার রুটে পদ্মরাগ কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী রুটে উত্তরা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে মহুয়া কমিউটার, খুলনা-বেনাপোল-খুলনা রুটে বেতনা এক্সপ্রেস।
গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। তারপর তৃতীয় দফায় ১৬ আগস্ট চালু হয় আরো ১৩ জোড়া ট্রেন। ২৭ আগস্ট থেকে চতুর্থ দফায় ১৯ জোড়া ট্রেন চালু হয়েছে এবং সর্বশেষ আজ আরও ১৯ জোড়া ট্রেন যুক্ত হলো এই বহরে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৫০ বার পড়া হয়েছে





