বেশির ভাগ মানুষ তাদের পেশা নিয়ে দুঃশ্চিন্তায় ভোগেন। অল্প কিছু মানুষই আছেন যারা নিজের নির্বাচন করা পেশা বা ক্যারিয়ার নিয়ে অনড় থাকেন। শিক্ষার্থীরা অনেক ভাল রেজাল্ট করার পরেও খুব নিম্ন মর্জাদার পেশায় নিয়োজিত হন। আবার অনেকেই খেই হারিয়ে ফেলেন। কারণ তার পেশা নির্বাচন ভুল ছিলো। পেশা নির্বাচন করার আগে অন্তত এখন থেকে আরো ২০ বছর আগের এবং পরের অবস্থা নিয়ে চিন্তা করুন। নির্বাচন করার পর আর পরিবর্তন করা ঠিক নয়।

প্রাইমারি লেভেলের পড়াশোনা শুরুর দিকেই ক্যারিয়ার চিন্তা থাকা ভাল। কিন্তু তখন আপনার নিজের পরিপক্কতা না থাকায় এই বিষয়টি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে নেওয়া যেতে পারে। নবম শ্রেণিতে পড়ার সময় পেশা নির্বাচন করে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত্। এখান থেকেই শুরু হয় বিভাগ নির্বাচন। বিজ্ঞান, ব্যবসা, মানবিক। আপনি যে পেশায় যেতে চাচ্ছেন সে অনুযায়ী নির্বাচন করুন।

যে পেশায় যাবেন বলে ঠিক করেছেন তাতে কেমন দায়িত্ব, তার ধারণা নিয়ে নিতে পারেন। সম্ভব হলে পেশা নির্বাচনের পর ঐ পেশার কারও সাথে এক বা দুই দিন কাজ করে দেখা যেতে পারে। এটা অনেক বেশি ফলপ্রসু। তখন পড়াশোনায় নিজেকে সাজিয়ে নেওয়া যায়, সিরিয়াসনেস হওয়া যায়। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের প্রথম সারির পছন্দ হচ্ছে ডাক্তারি পড়া এবং ডাক্তার হওয়া। কিন্তু কেউই অন্তঃত একদিন ডাক্তারের সাথে সময় দিয়ে বুঝে দেখেননি কিভাবে একজন ডাক্তার কাজ করেন। শুধু নির্বাচন করাই শেষ নয়। আপনার সাথে কেমন হবে সেই পেশা তা দেখা উচিত্।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Paradise island, Maldives, 4D/3N

মূল্য: ৯১,৯০০ টাকা জনপ্রতি

আপনি নিশ্চয় পড়াশোনা করা শুরু করছেন নিজের নির্বাচন করা পেশাতে জায়গা পাবার জন্য। কিন্তু মনে রাখুন, কোনো পেশাই সফল হয় না যদি ভাল চর্চা না থাকে। পড়াশোনা, সাথে দরকার অভিজ্ঞতা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৯১ বার পড়া হয়েছে