করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বিন্যাস করা (কাটছাঁট) সিলেবাসে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানিয়েছেন।

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপনের তথ্য জানাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে, তাহলে কি এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে? জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই হবে। পুনর্বিন্যাস করা সিলেবাসে হবে।

ছয়টি বিষয়েই পরীক্ষা হবে কি না জানতে চাইলে জাকির হোসেন বলেন, সেটা পরিস্থিতি বলে দেবে। ছয়টি নেওয়ার মতো অবস্থা থাকলে ছয়টিই নেওয়া হবে।। প্রস্তুতি আছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের বার্ষিক পরীক্ষাও হবে। রোববার আন্তমন্ত্রণালয় সভা করে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান করোনার কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

ফিচার বিজ্ঞাপন

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

তবে প্রথমে এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন হবে। বাকি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৯৫ বার পড়া হয়েছে