প্রয়োজনের তুলনায় ফেরি ও ঘাটের স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে। এতে ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন।

ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের অধিকাংশ গাড়ি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ব্যবহার করছে। সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছেড়ে অনেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছেন। দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে পাঁচটি চালু রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটটি নদীভাঙনের কবলে পড়ায় ও নদীর স্রোতের কারণে তেমন সক্রিয় নেই। ফলে ৫, ৬ ও ৭ নম্বর ঘাট দিয়ে সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া প্রান্তে তিনটি ঘাট সচল থাকায় সেখানেও ঘাটস্বল্পতা রয়েছে। ফলে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির সারি তৈরি হয়েছে।

শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা লাইনে ঢাকাগামী যানবাহন আটকে আছে। এই সারিতে শতাধিক দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকতে দেখা যায়।

এদিকে সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নকাজের অংশ হিসেবে সড়কে গর্ত করা হয়েছে। এতে ওই সড়কে এখন দুই লাইনে গাড়ি আসা-যাওয়া করছে। গোয়ালন্দ ফিডমিলের পর থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কে বিভাজক না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

Singapore Tour with Universal Studio 4D/3N

মূল্য: ২৬,৯০০ টাকা

বাংলাদেশ হ্যাচারিজ এলাকার সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) বিনয় চক্রবর্তী বলেন, ফেরিগুলো তুলনামূলক কম গতিতে চলাচল করছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় গাড়ির চাপও একটু বেশি। আবার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে থাকা পণ্যবাহী গাড়ি একবারে ছেড়ে দেওয়ায় বাড়তি চাপ পড়েছে। এ ছাড়া বিকেলের কাঁচা পণ্যের গাড়ি যাওয়া শুরু করে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি আগে ছেড়ে দেওয়ায় সাধারণ পণ্যবাহী গাড়ি পার হতেও সময় লাগছে। সব মিলিয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলছে। পাটুরিয়া প্রান্তে প্রায় ৫ কিলোমিটারজুড়ে পাঁচ শতাধিক এবং দৌলতদিয়া ঘাটে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে প্রায় ৬০০ যানবাহন আটকে আছে। বাংলাবাজার-শিমুলিয়া ফেরি বন্ধ আছে। আবার প্রয়োজনের তুলনায় ঘাট ও ফেরি কম। তাই দুই ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩২২ বার পড়া হয়েছে