১ । www.dst.gov.au – অষ্ট্রেলিয়ার শিক্ষা সংক্রান্ত বিভন্ন তথ্য জানার জন্য এ সাইট টি ভিজিট করতে পারেন ।
২। www.braintrack.com – এই সাইটটিতে বিশ্বের প্রায় সকল দেশেরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সহ বিভিন্ন আনুষঙ্গিক তথ্য দেয়া আছে । আপনি ইচ্ছে করলেই এ সাইট থেকে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য জানতে পারবেন । এ সাইটটির আর একটি সুবিধা হল এখানে সকল বিশ্ববিদ্যালয় গুলোকে একটি ইনডেক্সের মধ্যে বর্ণানুক্রমিক ভাবে সাজানো হয়েছে ।
৩। www.globaled.us – এখানে মানচিত্রের মধ্যে চিহ্নিত বিভিন্ন দেশের উপর ক্লিক করলেই স্ক্রীনে ভেসে আসবে ঐ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অন্যান্য তথ্য ।
৪। www.education-world.com – এ সাইটটিতে বিশ্বের সব মহাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট সহ বিভিন্ন তথ্য দেয়া আছে । এ ছাড়া এখানে স্কলারশিপ , বিভিন্ন টেস্ট ও শিক্ষার্থীদের জন্য বেশ কিছু জরুরি তথ্য দেয়া আছে ।
৫।www.wes.org – আমেরিকা , কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য , ক্রেডিট ট্রান্সফার , আর্থিক সহায়তার তথ্য , ভর্তি পরীক্ষা এবং TOFEL,IELTS,SAT,GRE,GMAT এর তথ্য সমৃদ্ধ এ সাইটে আরও আছে আমেরিকায় ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য ও চাকরির খবরাখবর ।
৬।www.educationusa.state.gov – মার্কিন ভিসা , মার্কিন শিক্ষা মেলা সংক্রান্ত তথ্য , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য জরুরি তথ্য , আর্থিক সহযোগিতা , বিভিন্ন কোর্স সম্পর্কে তথ্য ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যে সমৃদ্ধ এ সাইটটি আমেরিকায় অধ্যয়নে আগ্রহীগণের জন্য চমৎকার এক দিকনির্দেশনা / গাইডলাইন ।
৭।www.education.yahoo.com – ইয়াহুর এ সাইটটিতে ঢুকে আপনি যে বিষয়ে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী সেই বিষয়ের উপর ক্লিক করলে বিশ্বের যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঐ বিষয়ে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে তাদের বিভিন্ন তথ্য ধারাবাহিক ভাবে আপনার সামনে উপস্থাপিত হবে ।
৮। www.cypruseducation.com – সাইপ্রাসে পড়াশোনার যাবতীয় তথ্যসমৃদ্ধ এ সাইটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বর্ণনা দেয়া আছে ।
৯। www.einnews.com – এ সাইটটিতে সাইপ্রাসে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য ও নিয়মকানুন দেয়া আছে ।
১০। www.exchanges.state.gov – এ সাইটটিও আমেরিকায় অধ্যয়নে আগ্রহীদের জন্যে এক তথ্যবহুল সাইট ।
১১ । www.iic.org – বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিষয়ক তথ্যসমৃদ্ধ এ সাইটটি একটি অলাভজনক সংস্থার ওয়েবসাইট ।
১২ । www.iefa.org – স্কলারশিপ , ঋন , পড়াশোনায় আর্থিক সহযোগিতা ছাড়াও উচ্চশিক্ষার অন্যান্য তথ্যসমৃদ্ধ এ সাইটটিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা সম্পর্কিত তথ্য ।
১৩ । www.internationalstudent.com – এ সাইটটিতে আমেরিকা , অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থা , আবাসন ব্যবস্থা , স্কলারশিপ তথ্য , আবেদন প্রক্রিয়া , কোর্স নির্ধারন তথ্য ছাড়াও রয়েছে বিভিন্ন ইন্সু্রেন্স পরিকল্পনা , স্টুডেন্ট জব , TOFEL , ইন্টার্নশিপ ইত্যাদি সম্পর্কিত তথ্য ।
১৪ । www.financialaidofficer.com – এ ওয়েব সাইটটিতে মূলত স্কলারশিপ ও আর্থিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত দেয়া আছে যা উচ্চশিক্ষায় স্কলারশিপ পেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ ।
১৫ । www.f1study.com – বিশ্ববিদ্যালয় বাছাই , আবেদন পাঠানো , আর্থিক সহায়তা , ভিসা পরামর্শ ,SAT, TOFEL তথ্য , ভিসা প্রক্রিয়া তথ্য ও বিভিন্ন ইন্সুরেন্স তথ্যে সমৃদ্ধ এ ওয়েবসাইটটি উচ্চশিক্ষার্থে বিদেশগামীদের জন্য আদর্শ একটা সাইট ।
১৬ । www.univsource.com – এ সাইটটিতে রয়েছে আমেরিকা ও কানাডার শিক্ষা সম্পর্কাত যাবতীয় তথ্য ।
১৭ । www.studentreview.com – এ সাইটটিতে রয়েছে বিশ্বের বিভিন্ন কলেজগুলোর রিভিউ ।
১৮ । www.usaforstudent.com – এ সাইটটিতে ধারাবাহিকভাবে ছাত্রছাত্রীদের জব প্লেসমেন্ট , B1/F1ভিসা প্রোগ্রাম নিয়ে তথ্যের পাশাপাশি রয়েছে গ্রীণকার্ডধারীদের জন্য চাকরির তথ্য ।
১৯ । www.internationalscholarships.com – এ সাইটটিতে রয়েছে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও আর্থিক সহযোগিতার বিভিন্ন সোর্স সম্পর্কিত তথ্য ।
২০ । www.collegeconfidencial.com – বিভিন্ন কলেজে ভর্তির তথ্য এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়ার সুবিধা সম্বলিত এ সাইটটি ভিজিট করতে পারেন আগ্রহীগণ ।
২১ । www.howstuffworks.com – কিভাবে ভাল কলেজ বাছাই করবেন তার পরামর্শ ও ও উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য সম্পর্কে আগ্রহীগন ভিজিট করতে পারেন এ সাইটটি ।
২২ । www.nacacnet.org – এ সাইটটি National Association for college Admission Counselingনামক একটি প্রতিষ্ঠানের । এখানে পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন সংক্রান্ত তথ্য সহ উচ্চশিক্ষার আরো তথ্য সংগৃহীত আছে ।
২৩। www.edupass.org – আমেরিকান কলেজগুলোর ভর্তির তথ্য , পড়াশোনার খরচ , স্কলারশিপ তথ্য ও আমেরিকায় থাকি-খাওয়ার তথ্য সংক্রান্ত এ সাইটটি আমেরিকায় অধ্যয়নে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ এক সাইট ।
২৪ । www.euroeducation.net – ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা সহ আমেরিকা-কানাডার শিক্ষা সম্পর্কিত তথ্য জানার জন্য এ সাইটটি ভিজিট করতে পারেন । এ ছাড়াও এ সাইটটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানান তথ্য দেয়া আছে ধারাবাহিকভাবে ।
২৫।www.dmoz.org – ইউরোপের বিভিন্ন দেশের নানান তথ্যসহ সেসব দেশের নানান তথ্যসহ সেসব দেশের বিশ্ববিদ্যালয় গুলোর ওয়েবসাইটে ঢোকার সুবিধাসহ বিভিন্ন তথ্য রয়েছে এ সাইটে ।
২৬ । www.studyabroad.com – বিদেশে পড়তে যেতো ইচ্ছুক শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজ কোর্স , ইন্টার্নশিপ সহ প্রয়োজনীয় বহু বিষয়ের তথ্য পাবের এখানে ।
২৭ । www.123world.com – শিক্ষা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ এ সাইটটিতে ঢুকে ইউনিভার্সিটি সেকশনে গেলেই বিশ্বের শত শত ইউনিভার্সিটির ওয়েবসাইট পাওয়া যাবে এবং তাতে ক্লিক করেই সরাসরি সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটটি ভিজিট করা যাবে ।
২৮ । www.goabroad.com – এটি তথ্যবহুল এবং লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট । বিষয় বা দেশভিত্তিক “সার্চ” অপশনে গিয়ে এই ওয়েবসাইটটি থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনার কাঙ্খিত শিক্ষাপ্রতিষ্ঠান , ল্যাঙ্গুয়েজ স্কুল , ইন্টার্নশিপ , স্কলারশিপের জন্য প্রতিষ্ঠান এবং এরকম কিছু প্রতিষ্ঠানের ঠিকানা , ফোন নম্বর, ই-মেইল ইত্যাদি বহুবিধ জরুরি তথ্য ।
২৯। www.transitionsabroad.com – শিক্ষা , চাকরি , ভ্রমণ প্রভৃতি কারনে বিদেশে গমনেচ্ছুদের জন্য transitions abroad পত্রিকার ডাটাবেজ এটি । শিক্ষা , কাজ , ইন্টার্নশিপ , ভাষা শিক্ষা , অভিভাসন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এখানে রয়েছে ।
৩০ । www.language-learning.net – কোথায় এবং কিভাবে আপনি ভাষা শিখতে পারেন তার একটি বিস্তৃত তথ্যভান্ডার হল এ সাইটটি । এই ডাটাবেজে প্রায় ৬০০০ ল্যাঙ্গুয়েজ কোর্সের তথ্য আছে । পৃথিবীর ২০ টি ভাষা এই কোর্সগুলোর অন্তর্ভুক্ত ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
Toyota Allion 2014 G Package
Canada Visa for Businessman
Dubai (City tour- Abu Dhabi- Burj Khalifa) 6D/5N
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৯৯৪ বার পড়া হয়েছে





