বিধিনিষেধ ৩য় দিনও কোনো কারন ছাড়া রাস্তায় বের হওয়াসহ বিধিনিষেধ লঙ্ঘণ করায় গ্রেপ্তার হওয়াসহ জনসাধারণকে গুনতে হয়েছে জরিমানা।

রবিবার ( ২৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিধিনিষেধ না মানায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ জরিমানা করে প্রায় ১৩ লাখ টাকা। এছাড়াও একইদিন সারা দেশে তল্লাশী,চৌকি ও টহল চালিয়েছে র‍্যাব। এ সময় প্রায় পৌনে ২ লাখ টাকা জরিমাণা করে ভ্রাম্যমাণ আদালত।

রবিবারও রাজধানীর অনেক এলাকা ঘুরে দেখা যায়, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তায় চলাচলরত প্রত্যেকটি গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় এনে তারপর ছাড়া হচ্ছে। যারা বাইরে বের হওয়ার সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না, তাদের গাড়ি জরিমানার আওতায় আনা হচ্ছে। সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় চলাচলকারীরা বিভিন্ন অজুহাতে বের হচ্ছেন। কেউ হাসপাতালে যাচ্ছেন কেউ আবার সুসজ্জিত পোশাকে বাজারে।

ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, করোনার প্রভাবরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ডিএমপি নিরালসভাবে কাজ করে যাচ্ছে। রবিবারও বিধিনিষেধ উপক্ষা করায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২১ টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

কলম্বো ৩দিন ২ রাত

মূল্য: ১৭,৯০০ টাকা

Maldives (Paradise Island) 3D/2N

মূল্য: ৪২,৯০০ টাকা

সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ডিএমপির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধিতে সারাদেশব্যাপী আজও মাঠে ছিল র‍্যাব।। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশব্যাপী র‍্যাবের ১৭৮টি টহল ও ১৮৩টি চেকপোষ্ট পরিচালনা করা হয়। এসময় বিধি-নিষেধ অমান্য করায় দেশব্যাপী ২৭টি ভ্রাম্যমাণ আদালত ১৮৯ জনকে ১ লাখ ৬৮ হাজার ৫০টাকা জরিমানা করে। এছাড়াও বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিলো। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের অধিক মাস্ক বিতরণ করা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৯৬ বার পড়া হয়েছে