হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় নজরদারি বাড়াতে ও দ্রুত তল্লাশি করতে আরো স্ক্যানার মেশিন বসাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল ঢাকা কাস্টম হাউজে গুদাম ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, যাত্রীদের ব্যাগেজ তল্লাশি ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের স্ক্যানার প্রয়োজন। এখন আরো ব্যাগেজ স্ক্যানিংয়ের জন্য আধুনিক স্ক্যানার মেশিন রয়েছে। আমাদের কোথায় কী ধরনের স্ক্যানার মেশিন প্রয়োজন সেগুলোর তালিকা করা হচ্ছে। স্ক্যানার মেশিন বসানোর পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হবে।
রাজস্ব আহরণে অটোমেশনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, অটোমেশনের ফলে যারা আমাদের সেবা নিচ্ছেন তারা যেমন সুফল পাবেন, তেমনি এনবিআরও সুফল পাবে। দেশজুড়েই সরকারের বিভিন্ন পদক্ষেপে অটোমেশনের হাওয়া লেগেছে। আমরা পিছিয়ে থাকতে পারব না। এনবিআর থেকে একটি কমিটি করা হয়েছে, যারা অটোমেশনের উদ্যোগগুলো পর্যবেক্ষণ করবেন, তথ্য নেবেন, ভিজিট করবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অটোমেশনের ক্ষেত্রে এনবিআরের নিজস্ব জনবলের মাধ্যমেও বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
করোনাকালীন রাজস্ব আহরণের পদ্ধতিকে সহজ করার ওপর জোর দেয়া হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য রাজস্ব আদায়ের পদ্ধতি সহজ করা। কত টাকা পেলাম, কত টাকা পেলাম না—এটা নিয়ে এখন ভাবছি না। রাজস্ব আহরণের নেট বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। রাজস্ব আহরণের টার্গেট নয়, আমরা কী করতে চাই সেই টার্গেট নিয়ে এগোতে চাই। আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারলে রাজস্বও আদায় করতে পারব।
ফিচার বিজ্ঞাপন
Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N
ট্যাক্স, ভ্যাট, BIDA, IRC & COMPANY REGISTRATION CONSULTANTS
Domain Registration
এনবিআরে শুদ্ধাচার আনার চেষ্টা চলছে বলেও জানান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, অনেকে কাস্টম হাউজে সিনিয়র অফিসারদের নজরদারি কম থাকার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সম্প্রতি মাস্ক চুরি, কাস্টমসের গোডাউন থেকে মেমোরি কার্ড গায়েব হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তাদের বানানো গুদাম ব্যবস্থাপনা সফটওয়্যার উদ্বোধন করেন। এ সফটওয়্যারের ফলে গুদামে মজুদকৃত মালামালের তথ্য, শুল্ক আদায়, মামাল সংক্রান্ত বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে। ফলে গুদাম থেকে মালামাল গায়েব হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। অনুষ্ঠানে ঢাকা কাস্টম হাউজ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪০০ বার পড়া হয়েছে




