আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিলেট-কক্সবাজার পথে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি রোববার দুপুর ১২টা ৫ মিনিটে ও মঙ্গলবার বেলা পৌনে ২টায় কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
এতে আরও বলা হয়, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিমানের এই ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোমোকোড INPRO 15 ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার পথের বিমানের টিকিট কেনা যাবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপস ও অনলাইনে টিকিট পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট: www.biman-airlines.com এবং কল সেন্টার: 01777715613-16 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
ব্যাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৫দিন ৪ রাত
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
Vietnam & Cambodia 7D/6N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪১৪ বার পড়া হয়েছে




