বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৮ মার্চ) জনবহুল এই শহরটির একিউআই স্কোর ছিল ৩৬৭ যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। অন্যদিকে, একিউআই স্কোর ৩৫৮ নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি রয়েছে দ্বিতীয় এবং পাকিস্তানের শহর লাহোর ২১৫ নিয়ে তৃতীয় স্থান দখল করেছে।

বাতাসের মান ঝুঁকিপূর্ণ ধরা হয় যখন একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হয়। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া একিউআই সূচক ৫০ এর নিচে থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচক ৫১ থেকে ১০০ রেঞ্জের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ রেঞ্জের মধ্যে থাকলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

প্রতিটি দিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক। একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য পাওয়া যায় পাশাপাশি তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে কিনা তা জানায়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোনও৩। শীত আসলেই প্রতি বছরই ঢাকার বাতাস গুরুতর হয়ে ওঠে। তবে, কোভিড-১৯ মহামারির কারণে চলাচল সীমিত এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ধরে নেওয়া হয়েছিল বাতাসের মানের উন্নতি হবে। কিন্তু, মাত্রাতিরক্ত নির্মাণ কাজের কারণে বাতাস অস্বাস্থ্যকরই রয়ে গেছে।

ফিচার বিজ্ঞাপন

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

Alexandria & Cairo 6D/5N

মূল্য: 38,900 Taka

Source: BhorerKagoj

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৩৪ বার পড়া হয়েছে