বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি ধাপে। এতে নির্বাচিত প্রার্থীদের নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন এর ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের গ্রেড/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

আবেদনকারীদের থেকে ১ম থেকে ২৪ হাজার তম পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এই বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থ ও রসায়ন পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, গনিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।

Source: Jagonews24

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩১৩ বার পড়া হয়েছে