বারান্দা হতে পারে বাসার সবচেয়ে পছন্দের জায়গা। বারান্দার রোদ্দুরে আরাম কেদারায় বসে গরম দুধ ছাড়া চায়ে চুমুক দিতে দিতে পত্রিকার পাতায় চোখ বোলানো । মন ভাল হয় না, কে বলেছে? সন্ধ্যা পেরিয়ে অনেক সময় গেছে, এখন রাত আধারে বারান্দায় পাবেন ‘গথিক গন্ধ’।

অষ্টাদশ শতকের ভৌতিক রোমান্টিক সাহিত্য কি ফিরে এল অন্ধকার বারান্দায়, এ কেমন ভুতুরায়ন? বরং সারাদিনের ক্লান্তি শেষে বারান্দায় বসে প্রিয় লেখকের বই পড়া নয়ত গান শোনা। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে শুনি “আঁধারের গায়ে গায়ে পরশ তব/সারারাত ফোটাক তারা নব নব।’

অতিমারির এই সময়ে এই বারান্দা হতে পারে এক স্বস্তির জায়গা। কিন্তু বারান্দায় জঞ্জাল, পুরনো আসবাব, ঘটি–বাটি, কাপড় রেখে দিলে তা হয়ে উঠবে নিরানন্দের জায়গা। তাই ঘর পরিষ্কারের নামে বারান্দায় অপ্রয়োজনীয় জিনিষের স্তুপ করে রাখা নয়। এমন বারান্দা স্বাস্থ্যের জন্য ভালো নয়।

খুব দামী আসবাব আর অনেক দামের জিনিষ এনে বারান্দায় রাখবেন তা নয়। বদলে দেবার দরকার নেই এর কাঠামো। আপনার শিল্পী মনের মাধুরী মিশিয়ে দিতে পারেন বারান্দার সৌন্দর্য্যে। দেয়ালে থাক পছন্দের স্টিকার, ছবি নয়তো মুখোশ। মনে পড়ে যাবে সেই কবে চারুকলার বর্ষ শুরুর মিছিলে মুখে মুখোশ লাগিয়ে পদব্রজ। আর দেয়ালে ঝোলাতে পারেন একাধিক গাছ, প্লাস্টিকের নয়, টাটকা সতেজ গাছ। টবের মাটিতে গজাবে দূর্বা ঘাস। গাছে গাছে রঙ্গিন ফুল, পাতা বাহার, বনসাই আর মানি প্লান্ট। সৈকত থেকে কুড়িয়ে আনা নুড়ি পাথরগুলো সাজিয়ে দিন সিরামিক বা মাটির টবে। কাঁচের বোতলে থাকতে পারে গাছ। আর থাকবে রঙ্গিন ফ্লোর কুশন, মন চাইলে কার্পেট। একপাশে থাকুক মোড়া আর ছোট টেবিল।

ফিচার বিজ্ঞাপন

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

বারান্দায় বসে মনে আসে কত সুখ স্মৃতি। হোক বসন্ত নয়তো হেমন্ত—প্রতি ঋতুতেই অনেক সুখের স্মৃতি জমবে এখানে। সামনে নিস্তব্ধ নীল আকাশ, তারা ফোঁটে ওইখানে, জোনাকিরা জ্বলে ভালোবেসে।

Source: Prothomalo

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৮২ বার পড়া হয়েছে