রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় যথাযথ শিক্ষার পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধিদল আজ রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠককালে বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে রাষ্ট্রপতি হামিদ সময়োপযোগী ও বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি ১৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতি প্রণয়নের জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ইউজিসির চেয়ারম্যান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম, প্রতিবেদনের বিভিন্ন দিকসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি হামিদকে অবহিত করেন।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N

মূল্য: ৬৯,৯০০ টাকা

Kathmandu-Pokhara 5D/4N

মূল্য: ১৪,৯০০ টাকা

ইউজিসির চেয়ারম্যান এ সময় রাষ্ট্রপতিকে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অবগত করেন। এই পদ্ধতি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দুর্ভোগ লাঘব করেছে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহ-উপাচার্য ও ট্রেজারারদের জন্য একটি অভিন্ন নিয়োগ নীতি প্রবর্তন করার কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান।

কাজী শহীদুল্লাহ জানান, ইউজিসি একটি মানসম্মত ও সময়োপযোগী গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা চান।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৬৯২ বার পড়া হয়েছে