সংযুক্ত আরব আমিরাত সব দেশের জন্য মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইট বার্তায় জানিয়েছেন যে, ইউএই ক্যাবিনেটের এক বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। এই নতুন ভিসা স্কিম সম্প্রতি ঘোষিত ধারাবাহিক পুনর্গঠনের অংশ যা দেশের অর্থনীতিতে নতুন মেরুকরণ আনবে। এটি বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে।
মাল্টিপল টুরিস্ট ভিসা কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পরিবারের সদস্যরা যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদের উৎসাহিত করবে। এতে টুরিস্ট ভিসার ব্যয়ও কমে আসবে। এছাড়া বিজনেস ট্রাভেলাররা যারা ব্যবসায়িক কাজে স্বল্প নোটিশে ইউএইতে আসতে চান তারা যখন তখন পাসপোর্ট হাতে নিয়ে টিকিট কেটে সহজে এখানে চলে আসতে পারবেন।
ইউএই সম্প্রতি তাদের ভিসা আইনে একের পর এক সংস্কার আনছে। সিটিজেনশিপ ভিসা, রিমোট ওয়ার্ক ভিসা, দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা এসব যুগান্তকারী পরিবর্তনের অংশ বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
Singapore Tour with Universal Studio 4D/3N
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৭০ বার পড়া হয়েছে




