করোনা ভাইরাস মহামারিতে ঘরের বাইরে বের হলে পরতে হচ্ছে মাস্ক। এ মাস্ক ভাইরাস ও ধুলবালি থেকে বাঁচতে সাহায্য করলেও তৈরি করছে কিছুটা অস্বস্তি। দীর্ঘ সময় মুখের কোমল ত্বক মাস্কের সঙ্গে ঘষা লেগে অ্যালার্জি বা ব্রণ দেখা দেয়। বাতাস চলাচল না করতে পারায় মুখ ঢাকা অংশের আর্দ্রতা কিছুটা বেড়ে যায়। ফলে ব্রণ দেখা দেয়।
সংবেদনশীল ধরনের ত্বক বা তৈলাক্ত ত্বকে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। গরমের এই সময়ে ত্বকের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে। এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
– কসমোপলিটান ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি খুবই সহজ। বাইরে থেকে ঘরে ফিরেই মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
– বাইরে থেকে ঘরে ফিরেই আমরা যেমন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি, তেমনি একই সঙ্গে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মুখ ধুয়ে নেওয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে তা ত্বককে রুক্ষ করে তোলে এবং তাতে ব্যাকটেরিয়া ও ফাঙাস বাসা বাঁধে।
– ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে এমন পণ্য ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই।
ফিচার বিজ্ঞাপন
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
USA Visa (for Businessman)
Alexandria & Cairo 6D/5N
– এছাড়া যদি দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা হয় ও মুখ পরিষ্কার করার উপায় না থাকে, তবে ব্যাগে রেখে দিতে পারেন ফেস ওয়াইপস। গরমের দিনে ফেস ওয়াইপস দিয়ে মুখ মুছে নিলে তা কিছুটা স্বস্তি দেবে আপনার ত্বককে।
Source: Ittefaq
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
৪৪৮ বার পড়া হয়েছে





