মেধাবী অথচ আর্থিক অস্বচ্ছল ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দিচ্ছে ঢাকাস্থ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দেশের উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৪৭ শিক্ষার্থীকে সাড়ে ১৩ কোটি টাকা স্কলারশিপ প্রদান করেছে এ বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শারাফাত চৌধুরী মেরিট স্কলারশিপ ও সনদ প্রদান অনুষ্ঠান। ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থীকে শারাফাত চৌধুরী ফাউন্ডেশন থেকে মেরিট স্কলারশিপ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও ৩০ কোটি টাকা বৃত্তি প্রদানের ঘোষণা দেন ড. চৌধুরী নাফিজ শারাফাত। স্কলারশিপ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত সচিব সাজ্জাদুল হাসান।

অনুষ্ঠানে সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘গত ১০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক অগ্রগতি হয়েছে।বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। তবে শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা লাভ করলে হবে না উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হতে হবে।’

সচিব আরো বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। আমি শুনে খুশি হলাম যে, দেশের উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৪৭ শিক্ষার্থীকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা স্কলারশিপ প্রদান করেছে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়।’ যেসব শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী এসব শিক্ষার্থীদের এ স্কলারশিপ মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মানিত বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন বলেন, এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাসহ দেশের নামি কোম্পানিগুলোর সাথে চাকরির সমঝোতা ও ছাত্রছাত্রীদের পর্যাপ্ত বৃত্তি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মধে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসান খান, উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধাক্ষ্য শেখ মোজাফফর হোসেন, ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার,বিভিন্ন বিভাগের প্রধান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৮৮১ বার পড়া হয়েছে