কোভিড-১৯–এর কারণে অনেক দিন ধরে মোটরসাইকেলের বিক্রিবাট্টা বন্ধ। কিন্তু আবার নতুন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ভারতের মানুষ। এরই মধ্যে বিলাসী মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলি ডেভিডশন ভারত ছাড়ার ঘোষণা দিয়েছে। অভিজাত রয়্যাল এনফিল্ডও নতুন বাইক বাজারে আনছে। এরই মধ্যে হোন্ডা কোম্পানি নতুন বাইক বাজারে ছাড়ার ঘোষণা দিল।

ভারতের বাজারে মোটরসাইকেলের চাহিদা অনেক। দেশটির তরুণ ও যুবকেরা অভিজাত ও বিলাসবহুল মোটরসাইকেলের বেশ ভক্ত। তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা ও চলতি বাজারকে ধরতে নতুন নতুন ফিচারের মোটরবাইক বাজারে ছাড়ে। সেই বাজার ধরতেই নতুন বাইক আনল হোন্ডা।বিজ্ঞাপন

মোটরবাইকটির আদল অনেকটাই র‌য়্যাল এনফিল্ডের মতো। তবে আরও স্মার্ট আর সুন্দর বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। হোন্ডার নতুন বাইকের সামনের দিকটা উঁচু, গোল হেডলাইট, সঙ্গে রয়েছে এলইডি ইউনিট। ফুয়েল ট্যাঙ্কটি বাঁকানো। আর হোন্ডার নতুন বাইকটি সিঙ্গেল সিটের। তবে চাইলে অতিরিক্ত সিট বা অ্যাডিশনাল সিট লাগিয়ে সঙ্গীকে পেছনে বসাতে পারবেন চালক।বিজ্ঞাপন

৩০০-৩৫০ সিসি ইঞ্জিনের হোন্ডা বাইকের সব ফিচার্স এখনো প্রকাশ্যে আনেনি হোন্ডা কোম্পানি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, সম্ভবত হাইনেস কিনতে গুনতে হবে আড়াই লাখের বেশি রুপি।

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত

মূল্য: ৮৪,৯০০ টাকা

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

বুলেটপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড বরাবরই অন্য রকম আবেদনের জায়গা। ভারী গাড়ি, আকর্ষণীয় লুক যাঁদের পছন্দ, তাঁদের কাছে রয়্যাল এনফিল্ড সব সময়ই এক নম্বর পছন্দের জায়গা। এ বার সেই এনফিল্ডের জনপ্রিয়তায় ভাগ বসাতে বাজারে আনা হলো হোন্ডার নতুন মোটরসাইকেল। রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০, জাভা এবং বেনেল্লি ইম্পেরিয়াল ৪০০-এর প্রতিন্দ্বন্দ্বী হতে পারে হোন্ডা হাইনেস বলে মনে করছে বাজারবিশ্লেষকেরা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩৯৯ বার পড়া হয়েছে