ঈদের ৭ম দিনেও শিমুলিয়া প্রান্তে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিতে ঢাকামুখী ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ঢল চলমান রয়েছে। পাশাপাশি স্বাভাবিক দিনের মতো অল্পসংখক যাত্রীদেরও রাজধানী থেকে দক্ষিণাঞ্চল যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২০ মে) ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চাইতে যাত্রীদের উপস্থিত বেশি দেখা গেছে। সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)  কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। শফিকুল ইসলাম জানান, লঞ্চ স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রী চাপ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পরতে হচ্ছে। যাত্রীরা বাধ্য হয়েই লেগুনা, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছেন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই যাত্রীদের মধ্যে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট প্রান্তে যাত্রী কিংবা যানবাহন অপেক্ষায় থাকতে হচ্ছে না। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে ঢাকামুখী কর্মজীবী যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। তবে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে রাজধানী ঢাকা ফেরত যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা ফেরি থেকে নেমেই ছোট ছোট যানবাহনে চরে নিজ কর্মস্থল ঢাকায় চলে যাচ্ছে। ফেরিগুলো শিমুলিয়া প্রান্তে আসলেই ঘাট এলাকায় কিছুটা ভিড় লক্ষ‌্য করা যায়। কিন্তু তা আবার ৩০ মিনিটের মধ্যে তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

Kolkata – Gangtok (Sikkim) 5D/4N

মূল্য: ২২,৯০০ টাকা

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩১৬ বার পড়া হয়েছে