বাসার মধ্যে একটি ঘরই থাকে, যেটি বারবার গুছিয়ে রাখার প্রয়োজন হয়। আর সেটি হলো শিশুর ঘর। তবে কিছু কৌশল অবলম্বন করলে কিন্তু খুব সহজে শিশুর ঘর পরিপাটি রাখা যায়। শিশুর ঘর গুছিয়ে রাখার কিছু কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

খেলনা
শিশুদের খেলনা খুব দ্রুত নষ্ট হয়। ভাঙা, নষ্ট খেলনা রাখলে ঘর অগোছালো হয়। এই ক্ষেত্রে পুরোনো, ভাঙা খেলনা বাদ দিয়ে নতুন খেলনা বা একটু ভালো খেলনা ঘরে রাখুন। আর খেলনা রাখার জন্য কিছু ঝুড়ি কিনুন। ছোট ছোট খেলনাগুলো ঝুড়িতে রাখুন। এতে ঘর সুন্দর ও গোছানো থাকবে।  

বই
শিশুর বই ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। বই রাখার জন্য ঘরে একটি সেল্ফ রাখুন। এর একটি তাকে গল্পের বই, আরেকটি তাকে ছবির বই- এভাবে রাখুন। আর শিশুকেও শিখিয়ে দিন কোন তাকে কোন বই রাখতে হবে। এতেও ঘর কিছুটা গোছানো থাকবে।  

পোশাক
শিশু খুব দ্রুত বড় হয়। তাই তার জামাগুলো দ্রুত ছোট আর পুরোনো হয়ে যায়। পুরোনো জামা জমিয়ে আলমারি ভরাট না করে সেগুলো অন্য কোনো কাজে লাগান। 

ফিচার বিজ্ঞাপন

Maldives (Hulhumale & Fun Island) 3D/2N

মূল্য: ২৮,৯০০ টাকা

Sheraton Maldives Full Moon Resort 3D/2N

মূল্য: ৬৬,৯০০ টাকা

Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N

মূল্য: 32,900 Taka

গ্যাজেট
আইপেড, আইপডস, ভিডিও গেমস এগুলোও শিশুর ঘরে খেলনার অংশ। এসব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে আলাদা ড্রয়ার ব্যবহার করুন। আর শিশুকে বলুন কাজ শেষে এগুলো ড্রয়ারে রেখে দিতে।

চেয়ার-টেবিল 
চেষ্টা করুন শিশুর ঘরে কম ও সহজে ব্যবহার করা যায় এমন আসবাব রাখতে। ভারী চেয়ার-টেবিল না রেখে ভাঁজ করা যায় এমন টেবিল ও চেয়ার রাখুন। এতে ঘর ভালোভাবে গুছিয়ে রাখা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৪১৪ বার পড়া হয়েছে