ড্রইংরুম
বাড়িতে ঢোকার পর প্রথম যে ঘরটি চোখে পড়ে সেটা হলো বসার ঘর বা ড্রইংরুম। তাই ঘরের বিভিন্ন জায়গায় শোপিসের ছোঁয়ায় আনতে পারেন একটু ভিন্নতা। এই বসার ঘরটি সাজানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন মাঝারি অথবা বড় ধরনের কোনো শোপিস। যদি এই ঘরের আসবাবগুলো কাঠের হয়, তাহলে এর সঙ্গে যেকোনো শোপিস ভালো মানাবে। আর যদি আসবাবগুলো বেতের হয়, সে ক্ষেত্রে বাঁশ ও বেতের যেকোনো শোপিস অনেক ভালো মানাবে। তবে সব ক্ষেত্রেই রুমের আকার সম্পর্কে ধারণা থাকতে হবে। রুমটি বড় হলে সেখানে একটু বড় ধরনের শোপিস বেশি মানাবে। আর রুমটি যদি একটু ছোট হয়, সে ক্ষেত্রে মাঝারি ধরনের শোপিস বেশ মানানসই। 

বেডরুম
সাধারণত বেডরুমগুলোতে যাঁর যাঁর পছন্দমতো আসবাব ব্যবহার করেন। কেউ কেউ কাঠের আসবাব ব্যবহার করেন, আবার কেউ স্টিলের। আবার অনেকের পছন্দ একটু ভিন্ন, তাঁরা ফ্লোরিং করেন। তাই আপনার বেডরুমের আসবাবের ধরন বুঝে শোপিস ব্যবহার করুন। আপনার বেডরুমের ড্রেসিং টেবিলে রাখতে পারেন একটি নান্দনিক জুয়েলারি বক্স, লিপিস্টিক হোল্ডার অথবা চিরুনি রাখার বক্স। 

বাচ্চাদের রুম
বাচ্চাদের রুমের শোপিস রাখার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। বাচ্চাদের রুমটা কাঠের কিংবা লেদারের শোপিস দিয়ে সাজাতে পারেন। কারণ এগুলো সহজে ভেঙে বা ছিঁড়ে যাবে না।
  
স্টাডিরুম
আপনার স্টাডিরুমটা একটু ভিন্নভাবে সাজাতে পারেন বিভিন্ন ধরনের ছোট শোপিস দিয়ে। আপনার পড়ার টেবিলে কিংবা বই রাখার সেলফে রাখতে পারেন ছোট-বড় শোপিস। আপনার ঘরের সৌন্দর্যই আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটাবে।

ফিচার বিজ্ঞাপন

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

ব্রুনাই ভিসা

মূল্য: ৫,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



৩৮৮ বার পড়া হয়েছে