করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। ফলে বন্ধ রয়েছে সব ধরনের পর্যটন কেন্দ্র। এমনকি সমুদ্রসৈকত ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। তাই সমুদ্রপথে টহল দেয় সেসব দেশের সরকারি জাহাজ। টহল দিতে গিয়েই দৃশ্যটি নজর কাড়ে তাদের।
সূত্র জানায়, টহলরত জাহাজের কর্মকর্তারা হঠাত্ করেই জাহাজটির পাশে একদল ডলফিন নাচতে দেখেন। কিন্তু এভাবে একঝাঁক ‘বটলনোজ ডলফিন’ সহজে চোখে পড়ে না। বিষয়টি নজর কাড়ে থাইল্যান্ডের মু কো সিমিলান ন্যাশনাল পার্ক আইল্যান্ডসের কর্মকর্তাদের।
কর্মকর্তারা জানান, তারা প্রথমে কিছুটা অবাক হয়ে যান। কারণ আন্দামান সাগরের বুকে এমন বিরল দৃশ্য খুব একটা দেখা যায় না। যদিও আগে পানিতে জাহাজের আনাগোনা ছিল। মানুষ ভেসে বেড়াতো। দ্রুতগতি সম্পন্ন বোট চলতো। তাই হয়তো এসব ডলফিন তখন খেলতে আসতো না।
ফিচার বিজ্ঞাপন
ব্রুনাই ভিসা
ইস্তানবুল, কাপাডোসিয়া ও কুসাডাসি ৭দিন ৬রাত
কলম্বো ৩দিন ২ রাত
যেহেতু করোনাভাইরাসের কারণে এখন গোটা বিশ্ব থমকে আছে। সেহেতু সাগরের পানিতে মানুষের উপদ্রব কম। তাই হয়তো ওভাবে নাচতে সাহস পেয়েছিল ডলফিনগুলো। মনে হচ্ছিল, ডলফিনগুলো অফিসারদের ধন্যবাদ জানাচ্ছিল। নাচতে নাচতে জাহাজের খুব কাছে চলে আসছিল।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৪৫২ বার পড়া হয়েছে




