আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত উড়োজাহাজ নিয়ে আসার পরিকল্পনা করছে এয়ারবাস। সোমবার এ তথ্য নিশ্চিত করেন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা।

হাইড্রোজেন একটি নিরাপদ জ্বালানি, যা শুধু বাষ্প নির্গত করে। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ সবুজ হাইড্রোজেনচালিত ইঞ্জিন তৈরিতে শতকোটি ইউরো বিনিয়োগ করছে। ফরাসি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাত্কারে এয়ারবাসের সিইও গুইলাউম ফাউরি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত উড়োজাহাজ নির্মাণের উচ্চাশা নিয়ে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কৃত্রিম উপগ্রহ ও আরিয়ান রকেটে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহার করছে কোম্পানিটি।

বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৩ শতাংশ আসছে এভিয়েশন খাত থেকে। কার্বনমুক্ত উড়োজাহাজ নির্মাণ প্রকল্পে সহায়তায় ১৫০ কোটি ইউরো বা ১৭৫ কোটি ডলার বরাদ্দ করেছে ফ্রান্স সরকার।

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১৫,০০০ টাকা

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

খবর এএফপি।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৩৬৮ বার পড়া হয়েছে