করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (১ মে) থেকেই চালু হচ্ছে ফ্লাইট যোগাযোগ। তবে এতে আরোপ করা হয়েছে কঠোর কিছু শর্ত।

এ সংক্রান্ত বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মে থেকে বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশ ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেবিচকের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশ হতে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে।

তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। 

ফিচার বিজ্ঞাপন

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবেন।  পরবর্তী সময়ে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে থাকার জন্য বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকেপড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। প্রসঙ্গত, লকডাউনের কারণে ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল বেবিচক।

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২৫৯ বার পড়া হয়েছে