রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৫২টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
৬ কেজি ৩০ গ্রাম ওজনের এ সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
শুক্রবার দিবাগত রাতে সোনার বারগুলো জব্দ করা হয় বলে ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় আসে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস ও ঢাকার প্রিভেনটিভ টিম বিমানবন্দরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন কাস্টমসের কর্মকর্তারা। সন্দেহজনক আচরণের কারণে ফ্লাইটের সিট নম্বর ৪৮-ই এর যাত্রী রাকিবুল হাসানকে গ্রিন চ্যানেলে আনা হয়।
আরও জানা গেছে, পরবর্তীতে গ্রিন চ্যানেলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রাকিবুলের সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ডব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫২ পিস সোনার বার জব্দ করা হয়। এগুলোর মোট ওজন ৬ কেজি ৩০ গ্রাম। বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। যাত্রীর বাড়ি কুমিল্লায়।
ফিচার বিজ্ঞাপন
Australia Visa (for Private Service Holder)
Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N
কুনমিং ৪ দিন ৩ রাত
এদিকে যাত্রী কাস্টমসকে জানিয়েছেন, সৌদি এয়ারপোর্টে এক লোক তার কাছে সোনার বারগুলো দেন। বিমানবন্দরে আসার পর কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করার কথা ছিল। তবে তার আগেই কাস্টম তাকে আটক করে ফেলে।
জব্দ সোনার বিষয়ে একটি ফৌজদারি মামলা এবং কাস্টম আইনে একটি বিভাগীয় মামলা করা হবে। ইতোমধ্যে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস অফিস।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৭৫ বার পড়া হয়েছে





