প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ১৭ এপ্রিল থেকে পাঁচটি দেশে ফ্লাইট পরিচালনার বিশেষ অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশগুলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নিয়মিত যে ফ্লাইট শিডিউল ছিল, আমরা বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি দিচ্ছি। ১৭ এপ্রিল ফ্লাইট শুরু হবে। সেদিন থেকে এই দেশগুলোতে প্রবাসীদের নিয়ে যাবে এয়ারলাইন্সগুলো।’

এদিকে, একই বিষয়ে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল সকাল ৬টা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট চলবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয়ে আদেশ জারি হবে।

ফিচার বিজ্ঞাপন

Singapore Tour with Sentosa 4D/3N

মূল্য: ২৪,৯০০ টাকা

Toyota Allion 2014 G Package

মূল্য: ২৩,৫০,০০০ টাকা

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২০ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় পর্যন্ত সকল ধরনের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়ে রেখেছে বেবিচক।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৩৬ বার পড়া হয়েছে