গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে আজ সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর মুকিম বাজার হাইস্কুল এলাকা, বংশাল মালিটোলা, আরমানিটোলা, আলুবাজার, নবাবপুর, তাঁতিবাজার, হোসেনি দালান, নাজিরা বাজার ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বংশাল, মুকিম বাজার প্রাইমারি স্কুল রোড এলাকায় বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ফিচার বিজ্ঞাপন
Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
Siem Reap Cambodia 4D/3N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৩৪১ বার পড়া হয়েছে





