নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের তৈরি উড়ুক্কু গাড়ি রাস্তায় চলার জন্য বৈধতা পেয়েছে। ‘পাল-ভি লিবার্টি’ নামের এই গাড়ি বিশ্বে প্রথম অনুমোদন পাওয়া উড়ুক্কু গাড়ি। এটি রাস্তায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, রাস্তায় চলাচলে ব্যবহারের জন্য উড়ুক্কু গাড়ির অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাল-ভি এ গাড়ি তৈরি করেছে। ২০১২ সাল থেকে এ গাড়ির প্রকল্প নিয়ে কাজ করছিল পাল-ভি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য বড় বাধা ছিল এ ধরনের গাড়ি চলাচলে রাস্তা বা আকাশপথের উপযোগী কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকা। পাল-ভির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট দিনগেমাংসি বলেন, উড়ুক্কু গাড়ির ক্ষেত্রে নীতিমালা তৈরির বিষয়টি বড়ই ধাঁধাপূর্ণ ছিল। এটি গাড়ি, নাকি উড়ুক্কু যানের নীতিমালা মানবে, তা ঠিক করা প্রয়োজন।

লিবার্টি মূলত দুই সিটের ত্রিচক্রযান। এটি রাস্তায় চলতে পারে আবার পাখা মেলে আকাশেও উড়তে পারে। তবে এ উড়ুক্কু গাড়ি চালাতে উড়োজাহাজ চালানোর লাইসেন্স প্রয়োজন পড়ে। এটি ঘণ্টায় ১২০ মাইল গতিতে উড়তে পারে। এক ট্যাংক ভর্তি জ্বালানি নিয়ে ৩১০ মাইল পর্যন্ত যেতে পারে। এতে থাকা প্রপেলারের কারণে এটি হেলিকপ্টারের মতোই কাজ করে। ল্যান্ডিংয়ের সময় প্রপেলার ভাঁজ হয়ে থাকে এবং এর লেজ রাস্তায় চলার উপযোগী হয়ে যায়।

ফিচার বিজ্ঞাপন

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Vietnam & Cambodia 7D/6N

মূল্য: 65,900 Taka

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

করোনা মহামারির কারণে এ ধরনের উড়ুক্কু যানের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা বাড়তে দেখেছেন গবেষকেরা। এতে দুজন যাওয়া যায় বলে সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকে, শুরুতে ৯০টি গাড়ির সীমিত সংস্করণ ছাড়ছে পাল-ভি। এর দাম হতে পারে ৫ লাখ ৮৩ হাজার ৫১৫ মার্কিন ডলার।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৭৮ বার পড়া হয়েছে