করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুও। তাই, আগামী মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনকালে এসব জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। শুধু মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স চলবে।
সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা কাল থেকে লকডাউন থাকবে।
এসব জেলায় কী কী বন্ধ থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সাত জেলায় সব বন্ধ থাকবে। লকডাউন চলাকালে মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স চলতে পারবে।’
তিনি জানান, লকডাউনের সময় সাত জেলায় আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন: কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, করোনার টিকা প্রয়োগ, বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের যানবাহন এবং পণ্যবাহী ট্রাক নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island) 3D/2N
কলম্বো ৩দিন ২ রাত
সরবাটা ঘি ২৫০ গ্রাম
Source: Risingbd
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৩০১ বার পড়া হয়েছে





