অফিস মানেই কাজ। নেই আয়েশ করার কোনো সুযোগ। টানা ঘাড় গুঁজে কাজ করা। অনেকক্ষণ ধরে চেয়ার টেবিলে বসে কম্পিউটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ঘাড়ে ব্যথা করে। অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি জমতে থাকে। এর কারণে মাথা ব্যথা, মানসিক অবসাদও দেখা দিতে পারে। শরীরকে চাঙ্গা রাখতে অফিসের চেয়ার টেবিলে বসেই ছোট ছোট কিছু ব্যায়াম করে নিতে পারেন। এতে ক্লান্তি কিছুটা হলেও কমবে।

নেক রোলস

সবার আগে চোখ বন্ধ করুন। তারপর আলতো করে মাথাটা আস্তে আস্তে বাঁ দিকে গোল করে ঘোরান। এবার আস্তে আস্তে ডানদিকে ঘোরান। এতে ঘাড়ের ব্যথা কমে যাবে। প্রত্যেক দিকে অন্তত ৩ বার করে করুন।

শোল্ডার রোলস

কাঁধ দুটি কানের কাছে উঁচু করুন। তার পর পেছনের দিকে কাঁধ দুটি ধীরে ধীরে ঘোরাতে থাকুন। পেছনের দিকে ৩ বার ঘোরানো হয়ে গেলে এবার আস্তে আস্তে কাঁধ দুটি সামনের দিকে ঘোরাতে থাকুন। একই ভাবে সামনের দিকেও ৩ বার করে ঘোরাতে থাকুন।

সিটেড বাইসাইকেল ক্রাঞ্চেস

ফিচার বিজ্ঞাপন

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

প্রথমে চেয়ারে সোজা হয়ে বসুন। তার পর মাটিতে পা রাখুন। হাত দুটি মাথার পেছনে রাখুন। এবার কনুইসহ শরীরের উপরিভাগ যে দিকে ঘোরাচ্ছেন, তার বিপরীত দিকের হাঁটু কনুইয়ের দিকে তুলুন। এই ভাবে এক দিকে ১৫টি টুইস্ট করুন। হয়ে গেলে বিপরীত দিকে একই ভাবে করুন।

শোল্ডার স্ট্রেচ

এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের আঙুলগুলো আঁকড়ে ধরে মাথার উপর রাখুন, যাতে হাতের তালুগুলো ঘরের ছাদের দিকে মুখ করে থাকে। এবার হাতে চাপ দিয়ে হাত দুটি যতটা সম্ভব পারেন প্রসারিত করুন। তিনটি বড় নিশ্বাস নিয়ে ছেড়ে দিন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৯৬ বার পড়া হয়েছে