আমাদের কাছে অতি পরিচিত একটি সমস্যা হচ্ছে মেদ। বিশেষ করে বর্তমানে লকডাউনের সময়ে ঘরে থেকে মেদ বেড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে আরও বেশি। মেদের কারণে বিরক্ত লাগার পাশাপাশি দেখা দিতে পারে নানান রকম শরীরিক সমস্যা।

একবার মেদ হয়ে গেলে সেটি শরীর থেকে দূর করা অনেক কঠিন হয়ে পড়ে। আর দৈনন্দিন জীবনে মুখোমুখি হতে হয় নানা রকম সমস্যার। এমনকি আপনার পছন্দের পোশাক পরতেও বাধা হয়ে ওঠে এই মেদ। মেদের কারণে শরীরের ওজন বেড়ে গেলে সেটি নারীদের সন্তানগ্রহনেও অনেক সময় সমস্যা সৃষ্টি করে।

মেদ কমাতে অনেকেই নিয়ে থাকেন অনেক রকম পদক্ষেপ। জিম করে, ডায়েট করে, যোগ ব্যায়ামসহ নানা কিছু করে এ সমস্যা থেকে মুক্তি পাবার চেষ্টা করে থাকেন। কিন্তু জেনে অবাক হবেন, খুব সহজ উপায়ে এবং অতি পরিচিত একটি উপাদানই কমাতে সাহায্য করবে আপনার মেদের সমস্যা। আর এই জাদুকরী উপাদানটি হচ্ছে আদা। 

জেনে নেয়া যাক কিভাবে মেদ কমাতে সহায্য করবে আদা-
১. আদা চা
চা আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি। তবে চায়ে দুধ, চিনি থাকলে সেটি আমাদের শারীরিক কিছু ক্ষতি করার পাশাপাশি ওজন বাড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি সেটির পরিবর্তে আদা দিয়ে পানি ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চা খানা তাহলে সেটি কমাতে সাহায্য করবে আপনার মেদ। আর চা খেতে না চাইলে শুধু গরম পানিতে আদা আর লেবুর রস ফুটিয়ে খেলেও একই কাজ হবে।

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N

মূল্য: 43,900 Taka

২. আদা ও অ্যাপল সিডার ভিনেগার
আগের উপায়েই যদি আপনি আদা ও কিছু পরিমানে অ্যাপল সিডার ভিনেগার পানিতে ফুটিয়ে খেতে পারেন তাবে এটিও আপনার মেদ কমাবে আরও দ্রুত। আর এটির প্রোবায়োটিক উপাদান আপনার শরীরে শক্তি জোগানোর পাশাপাশি আপনাকে রাখবে ভেতর থেকে তরতাজা।

এগুলো ছাড়াও আদার রয়েছে অনেক রকম উপকারিতা। পেট খারাপ থেকে মুক্তি দিতে, বাতের ব্যথায়, কাশি কমাতে, হার্টের স্বাস্থ্যের জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মাইগ্রেনের সমস্যায়, ক্যান্সার প্রতিরোধ করা সহ বিভিন্ন রকম উপকারী গুনাবলি আছে আদায়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৫৩ বার পড়া হয়েছে