শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আগামী নভেম্বর এসএসসি এবং ডিসেম্বরে মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। সেজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করি করোনা পরিস্থিতি উন্নতি হলে ওই সময়ে দুটি পরীক্ষা নিতে পারব।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে সংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি যদি অনূকূলে না আসে, তাহলে গত বছর যেভাবে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হয়েছে সেভাবে দেওয়া হবে। 

তিনি বলেন, ‘আমরা এখনও পরীক্ষা নিয়েই ফল দিতে চাই। শিক্ষার্থীদের যেন প্রস্তুতির কোনো ঘাটতি না হয়, সংক্ষিপ্ত সিলেবাস ওইভাবে জিজাইন করা হয়েছে। আশা করি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।’

বুধবার (১১ আগস্ট) সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

ফিচার বিজ্ঞাপন

Dubai (City Tour) 4D/3N

মূল্য: 12,900 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

তিনি বলেন, ‘স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।’ 

মন্ত্রী বলেন, ‘এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৬২ বার পড়া হয়েছে