ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হলে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে।  

বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ সভায় এ পরিকল্পনা নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।  প্রথম পর্যায়ে ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্সের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয় সভায়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

যেসব শিক্ষার্থী এখনও টিকা কার্যক্রমের আওতায় আসেনি তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় এসে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N

মূল্য: ১৮৯০০ টাকা

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka

উল্লেখ্য, সব শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না এলে আবাসিক হল খোলা এবং সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ব্যাহত হবে।  তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



২৬৩ বার পড়া হয়েছে