যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে আরও ১০ লাখ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজেরর একটি ফ্লাইট কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহারের এসব টিকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
টিকা গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
২৬১ বার পড়া হয়েছে





