কারও কারও, বিশেষ করে অনেক নারী দিনের পর দিন মূত্রনালির প্রদাহজনিত নানা রকম অস্বস্তিতে ভুগছেন। বারবার মূত্র পরীক্ষা করেছেন, কিন্তু কোনো সংক্রমণ ধরা পড়ছে না। এ ধরনের সমস্যাকে ইউরেথ্রাল সিনড্রোম বলা হয়। এ ক্ষেত্রে লক্ষণীয় যে এই সমস্যার সঙ্গে সংক্রমণের কোনো যোগ নেই। অনেকে প্রস্রাবে অস্বস্তি বা জ্বালাপোড়া হলেই অ্যান্টিবায়োটিক সেবন করে ফেলেন। কিন্তু এটি আদৌ কোনো সংক্রমণ না–ও হতে পারে। সংক্রমণ নিশ্চিত হতে সাধারণত ইউরিন কালচার পরীক্ষা করা দরকার। আর সংক্রমণ ছাড়াও এ রকম উপসর্গ হতে পারে। এটাই হলো ইউরেথ্রাল সিনড্রোম। সব বয়সের ব্যক্তিরাই এ রেগে আক্রান্ত হতে পারেন। কিন্তু নারীদের এটি বেশি হয়।বিজ্ঞাপন

কারণ কী

ইউরেথ্রাল সিনড্রোমের কিছু সম্ভাব্য কারণ হলো প্রস্রাবের পথ সরু হয়ে যাওয়া অথবা কোনো আঘাত, মূত্রনালির চোট, কেমোথেরাপি অথবা রেডিয়েশন, ক্যাফেইনসমৃদ্ধ পানীয় (চা, কফি) পান, পারফিউম, সাবান, স্যানিটারি ন্যাপকিনের মতো সুগন্ধি দ্রব্য ব্যবহার, শুক্রাণুনাশক জেলি ব্যবহার, সহবাস, বাইকে চড়া, যৌনবাহিত রোগ ইত্যাদি।

উপসর্গ কী

প্রস্রাবের সময় ব্যথা করা, প্রস্রাবে জ্বালাপোড়া, ঘনঘন প্রস্রাবের বেগ, হঠাৎ করে তীব্র প্রস্রাবের বেগ, তলপেট ও কোমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব, কুঁচকি ফোলা, সহবাসের সময় ব্যথা অনুভব ইত্যাদি । পুরুষদের মধ্যে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে। যেমন অণ্ডকোষ ফুলে যাওয়া, বীর্য বের হওয়ার সময় ব্যথা।

চিকিৎসা কী

ইউরেথ্রাল সিনড্রোম চিকিৎসার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। সঙ্গে করতে হবে চিকিৎসাও। সে ক্ষেত্রে সুগন্ধি সাবান, দীর্ঘক্ষণ বাইকে চড়া ইত্যাদি এড়িয়ে চলতে হবে। চিকিৎসক সমস্যা ও উপসর্গ বুঝে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্পাসমোডিক, অ্যানেসথেটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, আলফা-ব্লকার গ্রুপের ওষুধ দিয়ে থাকেন। আন্দাজে নিজে নিজে ওষুধ সেবন করবেন না। বিশেষ ক্ষেত্রে অস্ত্রোপচার লাগতে পারে। সাধারণত মূত্রনালি সংকুচিত হয়ে গেলে তখন এটা করা হয়।

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N

মূল্য: ৩০,৯০০ টাকা

Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N

মূল্য: 30,900 Taka

Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N

মূল্য: 19,900 Taka

প্রতিরোধে করণীয়

নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানীয় পান; অতিরিক্ত মসলাযুক্ত খাবার এবং অ্যাসিডিক খাবার পরিহার; চা, কফি, কোমল পানীয় অতিরিক্ত সেবন পরিহার; ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে লক্ষ রাখা; যেসব প্রসাধনীর ব্যবহারে মূত্রনালির প্রদাহ বেড়ে যায়, সেগুলো ব্যবহার না করা; সহবাসের সময় কনডম ব্যবহার; সহবাসের পরপর মূত্রত্যাগ; যৌনবাহিত রোগ সংক্রমণের আশঙ্কা থাকলে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া; আঁটসাঁট কাপড় পরিধান থেকে বিরত থাকা; সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৭৮ বার পড়া হয়েছে